শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ! মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়, জর্দার কৌটা যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের ‘খেইবার শেকান’ মা না হয়েও জন্ম সনদে নাম অন্তর্ভুক্তি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট

বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২০ মে) দুপুরে গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইসলামের কথা বলে অথচ গাজায় ইসরাইলের হামলার বিরুদ্ধে কথা বলে না। তারা ইসরাইলের দোসরে পরিণত হয়েছে। বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। ওলামা লীগকে বলবো ইসলামের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, এই দেশে আলেমদের জন্য শেখ হাসিনা যা করেছেন বঙ্গবন্ধুর পরে আর কোন সরকার তা করে নাই। বায়তুল মোকাররম মসজিদের কোন মিনার ছিলো না, প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করেন।

কোন আলেম-ওলামা দাবি না করা সত্ত্বেও এক লাখ বিশ হাজার মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় মসজিদভিত্তিক মাদরাসা স্থাপন করেছেন যেখানে শিক্ষকরা সাড়ে ১২ হাজার করে ভাতা পান। প্রতিটি উপজেলা, জেলায় দৃষ্টি নন্দন মসজিদ বাইরে তাকালে চোখ জুড়িয়ে যায়, ভিতরে গেলেও চোখ জুড়ে যায়।

ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সভাপতিত্ব করেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজী ও সঞ্চালনা করে সাধারণ সম্পাদক মো. আমিনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit