বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

ড. ইউনূস ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা দিলেন মার্কিন সিনেটের হুইপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারের নামে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের দ্বিতীয় সর্বোচ্চ নেতা (মেজরিটি হুইপ) ডিক ডারবিন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৩টা ২৯ মিনিটে সামাজিক মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর এই ডেমোক্রেট নেতা এমন মন্তব্য করেন।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকের পর সিনেটর ডারবিন বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সুদীর্ঘ সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের যেভাবে সহায়তা করেছে, আশ্রয় দিয়েছে আমি এর প্রশংসা করি। কিন্তু, মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনেকটা (সরকার) ব্যক্তিপর্যায়ের প্রতিহিংসা বন্ধে ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, রাষ্ট্রদূত ইমরানের সঙ্গে বৈঠকের সময় আমি অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছি।

সিনেটের দ্বিতীয় শীর্ষ নেতা ডিক ডারবিন আরও বলেন, গত এক দশকের বেশি সময় ড. ইউনূসকে শতাধিক অপ্রমাণিত মামলার মুখোমুখি হতে হয়েছে। তার বিরুদ্ধে হয়রানির নিন্দা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শতাধিক নোবেল বিজয়ী।

২০১৩ সালে মার্কিন কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডাল পুরস্কার দেয়ার বিষয়ে ডিক ডারবিন প্রধান ভূমিকা রেখেছিলেন। বৈশ্বিক দারিদ্র দূর করতে ড. ইউনূসের অগ্রবর্তী ভূমিকার স্বীকৃতি হিসেবে দেয়া হয় এই পুরস্কার।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit