বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম

অনন্ত আম্বানির ঘড়ি দেখে অবাক মার্ক জুকারবার্গের স্ত্রী!

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে আলোচনার শিরোনামে রয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশ-বিদেশের বড় বড় ব্যক্তিত্বরা। তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠান শেষ হয়েছে গতকাল রোববার। 

বিয়ের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প, মার্ক জুকারবার্গ এবং গুগলের সিইওসহ আন্তর্জাতিক ক্ষেত্রের অনেক বড় বড় নাম।

প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অনেক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরমধ্যে ইন্সটাগ্রামে একটি ভিডিও দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, মার্ক জুকারবার্গের স্ত্রী অনন্তের ঘড়ি দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন।

ভিডিওতে দেখা গিয়েছে, কথা বলতে বলতে জুকারবার্গের স্ত্রী প্রিসিলার চোখ পড়ে অনন্ত আম্বানির ঘড়ির ওপর। ঘড়িটি দেখে তিনি রীতিমতো অবাক হয়ে যান। ঘড়ি নিয়ে তিনি অনন্ত আম্বানির সঙ্গে কথাও বলেন। 

তিনি বলেন, ‘ঘড়িটি দুর্দান্ত। এটা দেখতে দারুণ।’ জুকারবার্গও এ প্রসঙ্গে জানান, ‘আমিও এই বিষয়টা তাকে বলেছি।’

আম্বানির পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির ঘড়ির দাম কত? এ সম্পর্কে স্পষ্ট করে না জানা গেলেও মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘড়ির আনুমানিক দাম ১৪ থেকে ১৮ কোটি টাকা। এটি ‘পাটেক ফিলিপ’-এর ‘গ্র্যান্ডমাস্টার চাইম’ ঘড়ি, যা দেখে আসলে প্রিসিলা চমকে গিয়েছিলেন। বহু মূল্যবান এই ঘড়িটির মধ্যে অনেক ফিচার রয়েছে। এই ঘড়িতে রয়েছে রিভার্সিবল কেস, বিশেষ ধরনের ডায়াল ও আরও নানা ধরনের উন্নতমানের প্রযুক্তি।

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অনন্তের এই ঘড়িতে বসানো রয়েছে হিরা, পান্না, চুনির মতো বহুমূল্য পাথরও। যদিও আম্বানি পরিবারের তরফে এই ঘড়ির বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি।

 

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৪/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit