বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতে ভূমিধস, ২৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আল জাজিরার প্রতিবেদন মতে, পাকিস্তানের তিন প্রদেশ বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও আজাদ-কাশ্মিরে গত দুদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনাও।

এতে তিন প্রদেশ মিলে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। পাহাড়ি এই প্রদেশে ২৩ জনের মৃত্যু হয়েছে।
 
খবরে আরও বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে প্রদেশের বেশিরভাগ অঞ্চল ডুবে গেছে। ভূমিধসে পাহাড়ি এলাকায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আকস্মিক বন্যায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বেশ কিছু সড়ক।
 
এদিকে আগামী ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত বেলুচিস্তানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পাকিস্তান আবহাওয়া বিভাগ। প্রতিকূল আবহাওয়ার কারণে ইসলামাবাদ, গিলগিট ও স্কারদু শহরের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। 
 
এছাড়া স্কারদু, শিগার, খারমং ও ঘাঞ্চে জেলার স্কুলগুলোর শীতকালীন ছুটি ১০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit