বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম

সংসদের ১৫ স্থায়ী কমিটি পুনর্গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের অন্তর্ভূক্ত করে জাতীয় সংসদে আজ ১৫টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

পুনর্গঠিত কমিটিগুলো হলো- শ্রম ও কমসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit