বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

প্লে-অফের আগে নিজের লক্ষ্যের কথা জানালেন লিটন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাজে সময় পেছনে ফেলে ভালোমতোই ফিরেছেন লিটন। লিগ পর্বের শেষ সাত ম্যাচে ১৪০.৮৮ স্ট্রাইক রেটে ২৫৫ রান করেছেন তিনি। এ সময়ই খেলেছেন বিপিএলে তার ক্যারিয়ারসেরা ৮৫ রানের ইনিংসটিও। প্লে-অফের আগে লিগ পর্বে রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে ঢুকে পড়েছেন লিটন। আছেন ৮ নম্বরে।

তবে লক্ষ্যটা আরও বড়। বিপিএলের এবারের আসর শেষ হওয়ার আগে ৪০০ রান পূর্ণ করতে চান লিটন। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে প্লে-অফের আগে নিজের এই লক্ষ্যের কথা জানান কুমিল্লার অধিনায়ক।

লক্ষ্য পূরণে কমপক্ষে দুটি সুযোগ পাবেন লিটন। রংপুরের বিপক্ষে যদি কুমিল্লা জয় পায়, তবে সরাসরি ফাইনালে উঠে যাবে তারা। কিন্তু হারলে থাকছে আরও একটা সুযোগ। সে ক্ষেত্রে এলিমিনেটরে চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার ম্যাচে বিজয়ী দলের সঙ্গে ফাইনালে ওঠার লড়াই করতে হবে তাদের। যেভাবেই হোক, দুটি ম্যাচ হাতে পাচ্ছেন লিটন।
নিজের পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘প্রত্যেকটা ব্যাটসম্যান প্রতিদিন রান করবে না, এটাই বাস্তবতা। খুবই যে খারাপ খেলেছি, তা–ও না। প্রায় ৩০০ রানের কাছাকাছি চলে গিয়েছি। যে ভালো খেলেছে, তার হয়তো ৪০০ রান বা এমন কিছু। এখনো হয়তো দুটি খেলা বাকি আছে। দেখা যাক! আমি যদি নিজের পারফরম্যান্সটা করতে পারি, অবশ্যই চার শর বেশি করার সুযোগ থাকবে।’

শুরুর দিকে ছন্দ খুঁজে না পেলেও সময়ের সঙ্গে খোলস থেকে বেরিয়ে এসেছেন লিটন। রান না পেলেও আশা হারাননি কখনোই, এমনটাই জানিয়েছেন এই ব্যাটার,  ‘আগেও বলেছি, টুর্নামেন্টটা অনেক লম্বা। এখানে একজন ব্যাটসম্যান বা বোলার দুই-তিন ম্যাচ খারাপ খেললেও ঘুরে দাঁড়ানোর সুযোগ সব সময়ই থাকে। আমারও মনে হয়, এই জিনিসটাই ছিল। অনুশীলন করেছি, কঠোর পরিশ্রম করেছি। বলব না যে শতভাগ ফল পেয়েছি। তবে উন্নতির অনেক জায়গা আছে। আমি কাজ করে যাচ্ছি।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা মুখোমুখি এবারের আসরের সবচেয়ে ধারাবাহিক দলের। ম্যাচে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন লিটন? – লিটন বলেন, ‘চেষ্টা করব! প্রত্যাশা বলতে, কোনো কিছু এ রকম না। প্রত্যাশা নিতে গেলেই চাপ বেশি চলে আসবে। বড় ম্যাচ। যাব, খেলাটা উপভোগ করব। যদি আমার দিন থাকে। দিনটা কাজে লাগানোর চেষ্টা করব।’

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit