বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

‘জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো শক্তিশালী হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে। এ বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অগ্রাধিকার ক্ষেত্র, তাই যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।’

আজ রবিবার সচিবালয়ে তার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আলোকে তারা কীভাবে বাংলাদেশের চাহিদা মেটাতে সহযোগিতা করবে সে বিষয়ে উপসহকারীমন্ত্রী আফরিন আক্তারের সাথে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল গঠন করে একটি নতুন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের সকল উন্নয়ন সহযোগী সেখানে সাহায্য করতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমেরিকাও থাকবে এবং পরিকল্পনায় তারা বাংলাদেশের চাহিদার কথা মাথায় রাখবে।

আলোচনায় পরিবেশগত চ্যালেঞ্জ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন প্রচারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। উভয় পক্ষই পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং এই অঞ্চলের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের টেকসই সুবিধা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, মাইকেল শিফার, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর এশিয়ার জন্য ব্যুরোর সহকারী প্রশাসক  আল্লা কামিনস, স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স, পারমাণবিক নিরাপত্তা ও অপ্রসারণের উপ-পরিচালক, হেইলি বেকার, ইউএসএআইডিতে ব্যুরোর এশিয়া ফর স্টাফের ভারপ্রাপ্ত প্রধান, ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড এশলিম্যান  এবং ব্রনউইন লেভেলিন, ইউএসএআইডি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কর্মকর্তাসহ বিশিষ্ট প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit