বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

১৭টি মোবাইল ফোন ব্যবহার করেন শাহরুখ!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ক্যারিয়ারজুড়ে রয়েছে অসংখ্য সাফল্যে।বয়স ৫৮ হলেও এখনও ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার ক্ষমতা রাখেন শাহরুখ। সম্প্রতি অভিনেতাকে নিয়ে মজার এক তথ্য শেয়ার করেছেন তার বন্ধু বলিউড প্রযোজক-অভিনেতা বিবেক ভাসওয়ানি। 

শাহরুখ যখন বলিউড ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করছেন, তখন অনেক সহযোগিতা করেন বিবেক। এমন কী বিবেকের বাড়িতে শাহরুখের থাকার ব্যবস্থাও করেছিলেন। কিন্তু শাহরুখের সঙ্গে এখন তার যোগাযোগ নেই বললেই চলে! সম্প্রতি সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দেন বিবেক। এ আলাপচারিতায় শাহরুখের মোবাইল ব্যবহারের তথ্য উঠে আসে। 

আপনি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কঠিন সময় পার করেছেন। তারপরও কেন শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেন নি? জবাবে বিবেক বলেন, শাহরুখ খানের ১৭টি মোবাইল রয়েছে। তার মধ্যে একটি নাম্বার আমার কাছে আছে। ‘জওয়ান’ সিনেমা মুক্তির পর আমি শাহরুখকে ফোন করেছিলাম কিন্তু ধরেনি। আমি যখন গোসল করছিলাম, তখন শাহরুখ আমাকে ফোন করেছিল। আর আমি ধরতে পারিনি। শাহরুখের অনেক দায়িত্ব, সবসময় ভ্রমণের উপরেই থাকে। সে একটি সাম্রাজ্য চালায়। তাই আমিও বলি, ওকে।

শাহরুখের সঙ্গে কথা হয় না, দেখাও হয় না বিবেকের। তা জানিয়ে এই অভিনেতা বলেন, আমরা কথা বলি না, দেখাও করি না। যখন দেখা হয়, তখন মনে হয় না আমাদের দেখা হওয়ার মাঝে এতগুলো বছর কেটে গিয়েছে। আমি একজন শিক্ষক। একটি স্কুলের ডিন। আমি লোকাল বাসে, ট্রেনে চলাফেরা করি। কিন্তু শাহরুখ একজন সুপারস্টার।

চার বছর আগে শাহরুখের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন বিবেক। সেখানেই তাদের শেষ দেখা। সেই স্মৃতিচারণ করে বিবেক বলেন, চার বছর আগে শাহরুখের জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। আমাকে শাহরুখ বলেছিল, ‘স্যার, আসুন প্লিজ। চলুন আমার বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই।’ সেই পার্টিতে আমরা খুব আনন্দ করেছিলাম।

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit