বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পিএসএল থেকেও ছিটকে গেলেন হারিস রউফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাকিস্তানের পেসার হারিস রউফের। জাতীয় দলের হয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করার পর তিনি হয়েছিলেন তীব্র সমালোচিত। এরপর শাস্তি হিসেবে তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার কাঁধের চোটে পাকিস্তান সুপের লিগের চলতি আসর শেষ হয়ে গেল তার।

গতকাল (শনিবার) করাচি কিংসের বিপক্ষের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে চোট পান হারিস। এই আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। শেষ ওভারে হাসান আলীর বলে দুর্দান্ত ক্যাচ লুফে নেন রউফ। তবে সেটি নিতে গিয়েই কাঁধে চোট পান। এরপরই মাঠ ছাড়েন। আজ (রবিবার) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, কাঁধের হাড় নড়ে গেছে রউফের। দলের পরিচালক সামিন রানা যদিও জানিয়েছেন যে, হারিসের চোট ‘তেমন বড়’ কিছু নয়। তবে জাতীয় দলে আগামীতে তার প্রয়োজন আছে, তাই কোনো ঝুঁকি নিতে চায় না দল।

পিসিবি চলতি বছরের ৩০ জুন পর্যন্ত হারিসকে কোনো বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে। তবে এ বছরের জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের পরিকল্পনাতে সে আছে এই বিষয়েও জানিয়েছে বোর্ড।

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit