মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

জেলে বসে লেখা আলভেসের চিঠি প্রকাশ করলেন প্রাক্তন স্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিল ও বার্সার সাবেক ডিফেন্ডার দানি আলভেস। তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। আলভেসের শাস্তির খবর প্রকাশের পরই তার প্রাক্তন স্ত্রীকে একটি অন্তরঙ্গ চিঠি লিখেছিলেন। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় সেল থেকে চিঠিটি তার প্রাক্তন স্ত্রী জোয়ানা সানজের কাছে পৌঁছানো হয়। জোয়ানা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চিঠির ছবি শেয়ার করে তড়িঘড়ি মুছেও ফেলেন। তার ভাষ্যমতে, ছবিটি ভুলে পোস্ট করেছিলেন, এটি শুধু তার ঘনিষ্ঠ বন্ধুদের উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন।

 গোল.কম-এর এক প্রতিবেদন অনুযায়ী সেই চিঠিতে আলভেস লিখেছেন- ‘আমি তোমার (জোয়ানা) সঙ্গে সমস্ত পথ একসঙ্গে পাড়ি দেয়ার স্বপ্ন দেখেছি। আমার কোনো ভুল মানুষ ছিল না, বরং তুমি ই ছিলে। আমার একটি দিন, একটি মুহূর্ত, এমন একটি ভাবনাও নেই যেখানে তুমি নেই। আমি প্রতিদিন প্রার্থনা করি সেই দিনটির জন্য যেখানে আমি তোমাকে জেগে থাকতে দেখতে পারি। যেখানেই হোক, যাই হোক না কেন, তুমি সবসময় আমার পাশেই আছো। আমি এই অনুভূতিটি অনুভব করি। আমি তোমাকে ভালোবাসি।’

বার্সেলোনা, পিএসজি , সেভিলা এবং ব্রাজিলের হয় উজ্জ্বল ফুটবল ক্যারিয়ার ছিল আলভেসের। নিজের একটি ভুলের কারণে বর্ণাঢ্য এই ক্যারিয়ারের উপর কালো দাগ ফেললেন তিনি নিজেই। নিজের পাপের শাস্তিই এখন তাকে ভোগ করতে হচ্ছে।

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit