সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

এখনই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না রাকুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ২১ ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও নির্মাতা–অভিনেতা জ্যাকি ভগনানি। বিয়ের পর নব দম্পতি কবে মধুচন্দ্রিমায় যাবেন, তা নিয়ে জোর চর্চা বিটাউনে। তাদের মধুচন্দ্রিমার পরিকল্পনা ফাঁস করেছেন রাকুলের শ্বশুর নির্মাতা বাশু ভগনানি।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকি ও রাকুলের বিয়ের প্রসঙ্গে বাশু ভগনানি বলেছেন, ‘সব ঐতিহ্য বজায় রেখে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত সবাই দারুণ খুশি ছিলেন। নানা কারণে অনেকে বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। তাদের জন্য নিজের বাড়িতে এক বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব বলে ভেবেছি।’

   

বিয়ের আসরে রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানি


পুত্র ও পুত্রবধূর মধুচন্দ্রিমার পরিকল্পনা ফাঁস করে এই খ্যাতনামা চিত্রনির্মাতা বলেন, ‘এপ্রিলে ওরা মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছে।’
এপ্রিলে মুক্তি পাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।

বিয়ের আসরে রাকুল প্রীত সিং


মজার ছলে বাশু বলেছেন, ‘আমি ওদের বলেছি ছবিটি যেদিন মুক্তি পাবে, তার পরদিনই মধুচন্দ্রিমায় উড়ে যেতে। এক মাসের জন্য মধুচন্দ্রিমা উদ্যাপন করে আসতে বলেছি।’

বিয়ের আসরে রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানির পরিবার


জ্যাকি ও বাশু ভগনানির পূজা এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিটি ঈদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে। সম্ভবত এপ্রিলের প্রথম সপ্তাহে অক্ষয় কুমার এবং টাইগারের এই অ্যাকশন-কমেডি ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করতে চলেছেন পরিচালক আলী আব্বাস জাফর।

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit