সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাত সাড়ে ৮টা থেকে এক ঘণ্টা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করেন তিনি। কারামুক্ত হওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এসময় তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। ম্যাডামও মির্জা ফখরুলের অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন। 

ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গত বৃহস্পতিবার মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল ২৮ অক্টোবর ও ২ নভেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

কারামুক্তির পর মির্জা ফখরুল অসুস্থ। গত শনিবার বিকালে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশাললাইজড হাসপাতালে যান। সেখানে গ্যাসস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিনকে দেখালে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন। চিকিৎসকের পরামর্শে গুলশানের বাসায় তার সিকিৎসা চলছে। 

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, কারাবন্দি অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় ৬ কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। তিনি স্পেশালাইজড হাসপাতালে গিয়েছিলেন। এখন তার শারীরিক অবস্থা ভালো। বাসা থেকে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য একই হাসপাতালে আবার যেতে হবে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit