শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

উইলিয়ামসনের সঙ্গে যে নজির গড়তে যাচ্ছেন সাউদি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : টিম সাউদির দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কেন উইলিয়ামসনের। একই সঙ্গে একটি মাইলফলক স্পর্শ করতে পারেন নিউজিল্যান্ডের এ দুই ক্রিকেটার।

সব কিছু ঠিক থাকলে আগামী ৮ মার্চ একসঙ্গে শততম টেস্ট খেলতে নামবেন উইলিয়ামসন ও সাউদি। বিশ্ব ক্রিকেটে তৈরি হবে নতুন নজির। এখন পর্যন্ত দুজনই খেলেছেন ৯৮ টেস্ট ম্যাচ। ২১ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ। 

প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। ২৯ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ওয়েলিংটনে। দ্বিতীয় টেস্ট ৮ মার্চ শুরু ক্রাইস্টচার্চে। সব ঠিক থাকলে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট হবে উইলিয়ামসন এবং সাউদির শততম টেস্ট। ঘরের মাঠে একসঙ্গে মাইলফলক স্পর্শ করার সুযোগ পাবেন নিউজিল্যান্ডের বর্তমান ও সাবেক অধিনায়ক।

অনূর্ধ্ব-১৯ থেকে একসঙ্গে দেশের হয়ে খেলছেন উইলিয়ামসন ও সাউদি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছেন তারা। এখন উইলিয়ামসন টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। সাউদি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

২০১৬ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে একসঙ্গে দুজন খেলেছিলেন তাদের ৫০তম টেস্ট। সাউদির সামনে রয়েছে আরও একটি মাইলফলক।

রস টেলর, বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নারের পর চতুর্থ ক্রিকেটার হিসাবে তিন ধরনের ক্রিকেটেই ১০০টি করে আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করবেন সাউদি।

দেশের হয়ে আরও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেললে এই মাইলফলকে পৌঁছাবেন উইলিয়ামসন।

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit