শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বিপিজেএ-মাহা অভ্যন্তরিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ফ্যাশন হাউজ মাহা’র স্বত্ত্বাধিকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম (সিআইপি) বলেছেন, ফটো সাংবাদকিগণ ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ ও সংরক্ষণ করে থাকনে। সমাজের বিবেকবান মানুষ হিসেবে সমাজের জন্য কাজ করে যান। ফটো সাংবাদিকরা পেশাগত কাজে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়িত কাজ করেন। তাদের চিত্ত বিনোদনের সুযোগ হয়ে উঠেনা। এই খেলার মাধ্যমে বছরে কয়েকটি দিন আনন্দগণ পরিবেশে কাটবে বলে আমি বিশ্বা স করি।

তিনি আরো বলেন, ফটো সাংবাদিকদের এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। তিনি এসময় তাদের সকল আয়োজনে সব ধরনের সহযোহিতার আশ্বাস প্রদান করেন। ফ্যাশন হাউজ মাহা’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির অভ্যন্তরিন ক্রীড়া প্রতিযোগিতা ‘মাহা-বিপিজেএ’ অভ্যন্তরিন ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এসোসিয়েশনের স্থায়ী কার্যালয় মধুবন সুপার মার্কেট লিফটে-৪ তলায় শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়েছ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েস আহমদ, আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেলের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য এটিএম তুরাব, সদস্য আফতাব আহমদ, দুলাল হোসেন, মামুন হাসান, নাজমুল কবির পাভেল, কয়েছ আহমদ, আনিস রহমান, শংকর দাস, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, আজমল আলী, আব্দুল খালিক, মাইটিভি সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, আধুনিক কাগজের স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দাস, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, রুবেল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ ও গীতা পাঠ করেন এসোসিয়েশনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit