সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

প্রীতির স্বজনদের অপেক্ষা, ডেইলি স্টারের সাংবাদিকসহ ৬ জন হাজতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নয় তলা থেকে পড়ে গৃহকর্মী প্রীতি (১৫) নিহতের ঘটনায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রীতিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। নিহত প্রীতির বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মিত্তিংগা গ্রামে। তার বাবার নাম লোকেশ উড়ান। আটককৃতরা হলেন- ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক (৬৫), তার স্ত্রী তানিয়া খন্দকার (৪৭), তার মেয়ে আফরিন হক (২২), ছেলে সৈয়দ আনাফ মাহমুদ (১৮), তার ভায়রা আল রাজি মাহবুব ও শালিকা রাজিয়া খন্দকার। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহফুজুল হক ভূঞা।

তিনি বলেন, সকাল সাড়ে আটটার দিকে প্রীতি নামে ১৫ বছরের এক গৃহকর্মী নয় তলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ওই বাসার গৃহকর্তা ডেইলি স্টার নির্বাহী সম্পাদক তার স্ত্রী, দুই সন্তান ও বেড়াতে আসা দুই স্বজনকে আটক করা হয়েছে। নিহত ওই গৃহকর্মীর পরিবার মৌলভীবাজার থাকেন। তাদেরকে খবর দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের ৬ আগস্ট একই কায়দায় ফেরদৌসী নামে এক গৃহকর্মী রহস্যজনকভাবে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। তার যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। দীর্ঘদিন সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিল। এই ঘটনায় আহত গৃহকর্মীর মা জোসনা বেগম তিনজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানা একটি মামলা দায়ের করেন। সে সময় ওই মামলার আসামি ছিলেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক (৫৬), তার স্ত্রী তানিয়া খন্দকার (৪৬) ও মেয়েটিকে তাদের বাসায় এনে দেওয়া আসমা আক্তার শিল্পী (৫১)।

ওসি আরও বলেন, একটি জায়গা থেকে বারবার একই ধরনের ঘটনা ঘটছে বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এর আগে ফেরদৌসী নামে ওই গৃহকর্মী জানে বেঁচে গেলেও আজ প্রীতি নামের ওই গৃহকর্মী একই কায়দায় নিচে পড়ে যায় এবং সে মারা যায়। নিহত প্রীতি দুই বছর যাবৎ সৈয়দ আশফাকুল হক ও তার শাশুড়ির বাসায় কাজ করতেন।থানা সূত্রে জানা গেছে, পরিবার মামলা করলে নেওয়া হবে। পরিবার মামলা করতে না চাইলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit