শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

আমেরিকা আক্রমণ করলে জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের এক নাগরিককে সৌদি আরবে হত্যার দায়ে ইথিওপিয়ান চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল বুধবার রিয়াদে তা কার্যকর করা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানি নাগরিককে হত্যার অভিযোগে চার ইথিওপিয়ান প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই চার প্রবাসীকে ভুক্তভোগীর হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতনের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে সুদানি ওই নাগরিককে হত্যার উদ্দেশ্য জানা যায়নি।

এছাড়া ছিনতাই, হত্যাচেষ্টা এবং বন্দুকের মুখে ডাকাতির অন্য মামলায়ও দোষী সাব্যস্ত করা হয়েছিল ওই চার ইথিওপিয়ানকে।

সৌদি আরবের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তদন্তের পর সংশ্লিষ্ট আদালতে প্রবাসীকে হত্যার মামলাটি স্থানান্তর করা হয়েছিল। পরে সেই আদালতে মূল অপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। অভিযুক্তরা সৌদিতে লোকজনের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে অর্থ লুটপাট করতেন বলেও অভিযোগ ছিল।

অভিযুক্তদের আইনজীবীরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। তবে সুপ্রিম কোর্টও সাজা বহাল রাখেন। সৌদি আরবের রাজকীয় আদালতের অনুমোদনে বুধবার রিয়াদে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit