বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

এক উপদেষ্টা ও ৯ মন্ত্রী প্রতিমন্ত্রীর পিএস-এপিএস নিয়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : প্রশাসনে এক উপদেষ্টা ও চার প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী একান্ত সচিব পছন্দ করে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর আগের এপিএসকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। বাকি চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর এপিএস নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। 

জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব এএসএম হুমায়ুন কবীরকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কমল কুমার ঘোষকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর পিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব মো. আল আমীনকে নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর পিএস হিসাবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পিএস হিসাবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তোফাজ্জাল হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর পিএস হিসাবে নিয়োগ পেয়েছেন মো. রোকন উল হাসান। তাকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেনকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া শাহ সালাউদ্দিনকে অর্থমন্ত্রীর এবং মোহাম্মদ আলমগীরকে যুব ও ক্রীড়ামন্ত্রীর এপিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে আ ন ম আহমাদুল বাশারকে নৌপরিবহণ প্রতিমন্ত্রী এবং পাভেজ আহমেদকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর এপিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে পৃথক এক আদেশে দেশের ৬৪ জেলা প্রশাসক (ডিসি) ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ১৮৪ উপসহকারী প্রশাসনিক কর্মকর্তাকে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য নিজ নিজ বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit