বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ৯টি মামলায় জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে জামিনের আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।

মির্জা ফখরুলের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে আমরা এই ৯ মামলায় তার জামিন চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। এরপর আমরা উচ্চ আদালতে যাই, আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। আজ আবার নিম্ন আদালতে জামিনের আবেদন করি। আদালত মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য নতুন তারিখ ঠিক করেছেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ একটি মামলা করে। ওই মামলায় মির্জা ফখরুলসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর পুলিশের করা ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রাতে আদালতে নেয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকে কারাগারে রয়েছেন ফখরুল।

কিউএনবি/বিপুল/৩১.১২.২০২৩/রাত ১০.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit