শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম

ইমরান খানের অর্থ-সম্পদ বেড়েছে বহুগুণ, তবে নেই কোনো গাড়ি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত পাঁচ বছরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সম্পত্তি বহুগুণ বেড়েছে। বর্তমানে জেলবন্দী এই নেতার প্রচুর সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও নিজস্ব কোনো গাড়ি নেই। পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে অংশগ্রহণের জন্য দু’টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। সেখানেই সম্পত্তির বিবরণ থেকে এ তথ্য জানা গেছে। খবর জিও টিভির।

মনোনয়নপত্রে দেওয়া বিবরণীর সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১৮ সালে ইমরান খানের সম্পত্তির পরিমাণ ছিল ৩৮ দশমিক ৬৯ মিলিয়ন রুপি। সেখান থেকে সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ দশমিক ২ মিলিয়ন রুপি। বিভিন্ন স্থানে জায়গা-জমি, ফ্ল্যাট এবং দোকান থাকার তথ্য জানিয়েছেন ইমরান। এছাড়া নিজের কাছে নগদ ৩১ দশমিক ৫ মিলিয়ন রুপি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে তার কাছে কোনো ব্যক্তিগত গাড়ি নেই।

ইমরান খান মনোনয়নপত্রে উল্লেখ করেছেন তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বি.এ ডিগ্রি অর্জন করেছেন এবং তার পেশা মানুষের সেবা করা। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন হবে। এতে দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে পাকিস্তানের নির্বাচন কমিশন সেগুলো বাতিল করে দিয়েছে। 

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৩/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit