বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিলেন শামীম ইকবাল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে সোমবার সকালে ঢাকাস্থ আওয়ামী লীগ এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি প্রিন্সিপাল শামীম ইকবাল।মনোনয়নপত্র জমা শেষে প্রিন্সিপাল শামীম ইকবাল বর্তমান সরকারের উন্নয়ন এবং সফলতা সাধারণ জনগণের মাঝে তুলে ধরেন।

তিনি আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহবান জানান।তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের দ্বারাই এদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান হয়েছে। আমাদের নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার সকল প্রচেষ্টা অব্যাহত। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে।

 

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৩,/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit