বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন এমপিকে পদত্যাগের নির্দেশ, সরকারের পদক্ষেপকে ‘গুড সাইন’ বললেন আসিফ মাহমুদ এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’ পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন এমপি মিষ্টির পদত্যাগপত্রে কী লেখা ছিল? গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমএলএসের মাসসেরা হয়ে ইতিহাস গড়লেন কাভান সুলিভান ‘জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে’ আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

চৌগাছায় ডিজিটাল মামলায় তিন জন গ্রেপ্তার

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২১৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগের এক নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সদস্যরাভোরে তাদেরকে আটক করেন। আটকের পর তাদেরকে ঢাকাল খিলগা থানায় নিয়ে যাওয়া হয়।গ্রেপ্তার কৃতরা হলেন, নারয়ণপুর ইউনিয়নের হাজরা খানার গ্রামের মতিয়ার রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসি কামরুজ্জামান শিমুল (৩৫), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২৫) ও স্বরুপদাহ ইউনিয়নের মাধপপুর গ্রামের মৃত ভগিরত বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস (২৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা ও নারায়নপুর ইউনিয়নের বুন্দলীতলা গ্রামের বাসিন্দা শাহ আলম সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ অশ্লিল ভিডিও তৈরি করে। পরে সেই ভিডিও আটকৃতদের নিজ নিজ ফেসবুক আইডিতে প্রচার করে। আওয়ামীলীগ নেতা শাহ আলম সরকার বর্তমানে ঢাকায় বসবাস করেন। এ জন্য এ ঘটনায় ২০২৩ সালের ১৭ মে নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে ঢাকার খিলগাও থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৯। পরে মামলাটি ডিবিতে নেওয়া হয়। শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ঢাকা দক্ষিণ সাইবার ক্রাইম বিভাগ) এর এসআই আলী আহমেদ।

এ ব্যাপারে আটক কামরুজ্জামান শিমুলের ভাই নারায়পুর ইউনিয়নের ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, আমার ভাই মালয়েশিয়া প্রবাসি। সম্প্রতি দেশে এসেছে। সে কি করেছে আমরা কিছুই জানিনা। শুনেছি এ ভিডিওটি শেয়ার করেছে। এতে অন্যায় হয়ে থাকলে আইনে যে বিধান আছে সে অনুযায়ী লড়াই করতে হবে।এ ঘটনায় অন্য আসামিরা খুব দ্রুতই আটক হবে আশাবাদ ব্যক্ত করেছেন মামলার বাদী শাহ আলম সরকার। ন্যায় বিচার পাবেন বলে তিনি আশাবাদী।চৌগাছা থানার ডিওটি অফিসার এসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি ঢাকায় হওয়ার কারনে আসামীদের ঢাকায় নেওয়া হয়েছে।

কিউএনবি /অনিমা/১৩.১০.২০২৩/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit