বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন এমপিকে পদত্যাগের নির্দেশ, সরকারের পদক্ষেপকে ‘গুড সাইন’ বললেন আসিফ মাহমুদ এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’ পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন এমপি মিষ্টির পদত্যাগপত্রে কী লেখা ছিল? গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমএলএসের মাসসেরা হয়ে ইতিহাস গড়লেন কাভান সুলিভান ‘জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে’ আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

চৌগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৯২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসুচির উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে পৌর শহরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ। প্রধান অতিথিা বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার লাকি, আবাসিক মেডিকেল অফিসার আল ইমরান।

এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের এমটিপিআই নিত্যানন্দসহ ও অন্যান্য কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত উপজেলার ৫ বছর বয়স থেকে ১৬ বছর বয়সী ৫৭ হাজার ৪শ ৪৪ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃমি সংক্রমণ বাংলাদেশে এখন অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। কৃমি রক্তস্বল্পতা ও শিশুর অপুষ্টির জন্য দায়ী। কৃমি একধরনের পরজীবী প্রাণী, যা মানুষের শরীরের মধ্যে বাস করে বংশবৃদ্ধি করে। মানুষের খাবারের প্রায় সিংহভাগ কৃমি খেয়ে ফেলে। এর ফলে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, পেটব্যথা, ক্ষুধামান্দ্য, বমি হওয়া, পাতলা পায়খানা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit