মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ত্রিশ হলে মুক্তি পাচ্ছে ডিপজলের ‘ঘর ভাঙা সংসার’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : জানা গেছে, ঢাকাসহ সারাদেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরের সপ্তাহ থেকে সিনেমা হল বাড়তে পারে বলে জানা যায়। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার ও গান প্রকাশ পেয়েছে। গানগুলো সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি করেছে।

 প্রযোজক অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন বলেন,  ‘প্রযোজক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হলো। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামীকাল। চলচ্চিত্রে ধারাবাহিকভাবে সিনেমা নির্মাণ করতেই প্রযোজক হিসেব আসা।’ 

ডিপজল অভিনীত নতুন সিনেমা  ‘ঘর ভাঙা সংসার’ নিয়ে আনোয়ার বলেন, আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথা বলবে এই সিনেমা। দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যে আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

দর্শকেরা সিনেমাটি একবার দেখলে আবারও দেখবেন, এমনটাই বিশ্বাস আমার। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় ডিপজল ছাড়াও আরও অভিনয় করেছেন আঁচল আঁখি, শিরিন শিলা, মিশা সওদাগরসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit