রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

শপথ নিলেন পাকিস্তানের নতুন তত্ত্বাবধায়ক প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের অষ্টম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকর। আজ সোমবার (১৪ আগস্ট) ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে শপথগ্রহণ করেন বেলুচিস্তান প্রদেশের সাবেক এই আওয়ামী সিনেটর।

এ সময় পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সাবেক মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানিসহ উচ্চপদস্থ কর্মকর্তারাও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

শপথ নেওয়ার পর সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দন করেন নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে এখন তার প্রথম কাজ নির্বাচনের সময় দেশ পরিচালনার জন্য মন্ত্রিসভা গঠন।

বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের মধ্যে দফায় দফায় বৈঠক এবং এই পদের জন্য সম্ভাব্য পছন্দের প্রার্থীদের বিষয়ে কয়েক দিনের জল্পনা-কল্পনার পর গত শনিবার (১২ আগস্ট) আনোয়ারুল হক কাকরকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

আনোয়ারুল হক কাকরের তত্ত্বাবধায়ক সরকারকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে দেশটির বিদায়ী সরকার শেষের দিকে নতুন আদমশুমারির অনুমোদন দেওয়ায় এখন নির্বাচন কমিশনকে নতুন করে নির্বাচনী সীমানা নির্ধারণ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit