মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের কোন বিকল্প নেই- সাঈদ সোহরাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩৮৬ Time View

মির্জাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মির্জাপুর,টাঙ্গাইল এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭.০৪.২০২৩ ইং বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে ও আলী আজম খান উথানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোঃ মোহসিন হল ছাত্র সংসদের সাবেক জিএস,সাইদুর রহমান সাইদ সোহরাব।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জেলা বিএনপির নেতা ফিরোজ হায়দার খান ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় প্রধান অতিথি সাইদ সোহরাব, বর্তমান আওয়ামীলীগ সরকারের অধীনে কোন নির্বাচন যেমন সুষ্ঠ হয়নি,তেমনি আগামীতেও হবেনা বলে বিএনপি আর এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহণ করবে না। লুন্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটারবিহীন এই সরকারের দ্রুত বিদায়ে আন্দোলন বেগবান করা ছাড়া আর কোন বিকল্প নেই। সাঈদ সোহরাব সহ অন্যান্য বক্তারা বাংলাদেশের লুন্ঠিত গণতন্ত্র পুর্নরুদ্ধার, বিরোধী জোট ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ইফতারপূর্ব দোয়া মাহফিলে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে মোনজাত করা হয়।

কিউএনবি/ রুমা /১৭.০৪.২০২৩/রাত ১১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit