মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা টেস্টের জন্য নিউজিল্যান্ডের মাত্র ১৩ সদস্যের দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেসক্ : গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাসীই প্রমাণ করল নিউজিল্যান্ড। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সিরিজকে সামনে রেখে মাত্র ১৩ সদস্যের দল ঘোষণা করেছে কিউইরা। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করা দলের ১৩ জনকে আবারও রণাঙ্গনে ঠেলে দিচ্ছে ব্ল্যাকক্যাপসরা।

ঊরুর ইনজুরি কাটিয়ে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দলে থাকছেন ওপেনার ডেভন কনওয়ে। পেসার ম্যাট হেনরির কিছুটা পিঠের চোট থাকলেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকায় এই সিরিজেও থাকছেন না ট্রেন্ট বোল্ট। আর ইনজুরির কারণে পাওয়া যাচ্ছে না কাইল জেমিসনকে।

গুরুত্বপূর্ণ ম্যাচে সাধারণত ১৫-১৬ সদস্যের দল দিয়ে থাকে আন্তর্জাতিক ক্রিকেটের দলগুলো। কিন্তু এই সিরিজে মাত্র ১৩ সদস্যের দল ঘোষণা করে চমকে দিয়েছে নিউজিল্যান্ড। ব্যাখ্যা হিসেবে দলটির প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমার ধারণা, এখানে যে ১৩ জন আছে তারাই যথেষ্ট। এরকম জয় (ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট জয়) অবশ্যই আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়।’

নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। টেস্ট শিরোপার লড়াইয়ে টিকে থাকতে গুরুত্বপূর্ণ সিরিজটির প্রথম ম্যাচ ৯ মার্চ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ মার্চ।

নিউজিল্যান্ড দল

টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, ব্লেয়ার টিকনার, নিল ওয়েগনার, স্কট কুগেলিজন, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit