রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

এবার বিশেষ চরিত্রে ঢাকার ওয়েব সিনেমায় শ্রীলেখা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : এবার ঢাকার ওয়েব ফিল্মে দেখা যাবে আলোচিত ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। জানা গেছে, ‘কলকাতা ডায়েরিজ’ নামের ওয়েব সিনেমাটিতে তাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। যেখানে সফল উদ্যোক্তা শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মীর চরিত্রে অভিনয় করছেন দর্শনা বণিক।

ঢাকার একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ৯০ মিনিটের সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রাশেদ রাহা, গল্পও তার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার। বর্তমানে এ সিনেমায় উত্তর কলকাতা থেকে বোলপুর নতুন চরিত্রের দৃশ্যধারণে ছুটছেন শ্রীলেখা মিত্র; গল্পের প্রয়োজনে কলকাতার অলিগলিতে দৃশ্যধারণ হলেও সিনেমাটি ঢাকার। 

সিনেমাটি নিয়ে শ্রীলেখা জানান, ‘কলকাতা ডায়েরিজ নামে একটি ওয়েব সিনেমায় অভিনয় করছেন তিনি।’ চিত্রনাট্যকার খায়রুল বাসার গণমাধ্যমকে জানান, ‘গল্পে শ্রীলেখার চরিত্রের নাম অনামিকা সাহা, যে পেশায় একজন সফল উদ্যোক্তা, নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন।’ পরিচালক রাশেদ রাহা গণমাধ্যমকে জানান, ‘২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। গতকাল দৃশ্যধারণ শেষ হয়েছে। সিনেমাটি শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি দেওয়া হবে।’

ছবিতে পিকে বোহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী সিফাত আমিন। এর আগে, রাশেদ রাহা ও খায়রুল বাসারের ‘ভালোবাসা দার্জিলিং’ নামে এক টেলিছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। বছর তিনেক আগে টেলিছবিটি ঢাকার এক বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হয়। উল্লেখ্য, মাসখানেক আগে নিজের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে গেছেন শ্রীলেখা।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit