শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে ১২০টাকা সরকারি ফি-জমা দিয়ে পুলিশে চাকরি পেলেন ২৪জন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  চাকরি নয়, সেবা- মাত্র ১২০ টাকা সরকারি ফি-জমা দিয়ে পুলিশে চাকরি ““ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ খ্রি. এর প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং এ সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান  পুলিশ সুপার  মোঃ নাইমুল হক পিপিএম। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩ইং)সকালের দিকে খাগড়াছড়ি  পুলিশ লাইন্স ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ খ্রি. মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণকারী প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি  পুলিশ সুপার  মোঃ নাইমুল হক পিপিএম । 
বিফ্রিং শুরুতে ড্রিল শেড  উপস্থিত প্রাথমিক ভাবে নির্বাচিত ২৪ জন প্রার্থীকে  এবং তাদের অভিভাবককে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান  পুলিশ সুপার মো:নাইমুল হক পুলিশ সুপার  নির্বাচিত প্রার্থী ও অভিবাবকদের অভিব্যক্তি শুনতে চাইলে, প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থী ও অভিবাবকগণ আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনো বিশ্বাস করতে পারছেনা টাকা ছাড়াই পুলিশে চাকুরী পেয়েছে। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। 
স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী ০২/০৩/২০২৩ খ্রি. তারিখ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ সকাল ০৯ ঘটিকায় পুলিশ লাইন্স, খাগড়াছড়ি  মাঠে উপস্থিত থাকার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায়। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম স্যার আইজিপি হিসেবে  দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ পুলিশকে যুগপোযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্য হিসেবে আপনাদের এই নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠা মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে।

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ আপনাদের মাধ্যমে গড়ে তোলা হবে।  জনাব মোঃ নাইমুল হক পিপিএম আরো বলেন ” এই মাসের ১১ তারিখ থেকে নিয়োগ  প্রক্রিয়া শুরু হয়। ঐদিন আমি মাঠে সবাইকে নিশ্চয়তা দিয়েছিলাম -যোগ্যতা এবং মেধার  ভিত্তিতে কোন ধরনের অবৈধ  তদবির,দালালদের দৌরাত্ম  এবং অনৈতিক লেনদেন ছাড়াই পুলিশে চাকরি দেয়া হবে। আমি আমার কথা রেখেছি। আজ আপনারা তার প্রমাণ। আমরা আশা করব কর্মক্ষেত্রে আপনারা তার প্রতিদান দেশবাসীকে  দিবেন। 

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ ঢাকায় ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় আইজিপি স্যারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানানো হয়। এসময়   মারুফ আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাঙ্গামাটি , দিন মোহাম্মদ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফেনী  উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit