মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

খাগড়াছড়িতে দুই ভূয়া কবিরাজ গ্রেফতার। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের আমির হোসেন-সুমী আক্তার দম্পতির বিয়ের নয় বছরেও কোন সন্তান হয়নি । কবিরাজী চিকিৎসায় তাদের সন্তান হবে এমন আশ্বাসে কবিরাজী চিকিৎসা করাতে এসে মাটিরাঙ্গা থানা  পুলিশের হাতে গ্রেফতার হয়েছে  মো. নুরুল ইসলাম (৬৪) ও মো. ইলিয়াছ (৫২) নামে দুই ভুয়া কবিরাজ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩ইং) রাত সাড়ের ১২টার দিকে তাদেরকে মাটিরাঙ্গা গোমতি ইউনিয়নের গড়গড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ভূয়া দুই কবিরাজ হলেন-  রাঙ্গামাটি জেলার  বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা মৃত-ছিদ্দিক আহমেদ এর ছেলে মো. নুরুল ইসলাম (৬৪) ও একই গ্রামের  মৃত-দেলোয়ার হোসেনের ছেলে মো. ইলিয়াছ (৫২)।
জানা গেছে, দাম্পত্য জীবনের নয় বছরেও সন্তান হয়নি মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের আমির হোসেন-সুমী আক্তার দম্পতির। কবিরাজী চিকিৎসায় তাদের সন্তান হবে এমন আশ্বাস দিয়ে মঙ্গলবার রাতে তাদের বাড়িতে আসে দুই কবিরাজ। তাদের সন্তান হবে এমন বিশ্বাসে তারা চিকিৎসা নিতে রাজী হলে রাত ১১টার দিকে তাদেরকে দুধের সাথে  চেতনানাশক ঔষধ মিশিয়ে খেতে বলে। চেতনানাশক ঔষধ মিশ্ররিত দুধ পান করার পরে আমির হোসেন-সুমী আক্তার দম্পতি বিছানায় লুটিয়ে পড়ে। এসময় প্রচন্ড মাথা ব্যথায় তারা চিকিৎকার করলে আমির হোসেন এর বড় ভাই মো. ময়নাল হোসেন সহ প্রতিবেশীরা ছুটে আসলে দুই কবিরাজ পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। পরে স্থানীয়দের সহযোগীথায় তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার পরপরই অজ্ঞান অবস্থায় আমির হোসেন-সুমী আক্তার দম্পতিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের কাছ থেকে চেতনানাশক ঔষধ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমির হোসেন এর বড় ভাই মো. ময়নাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো  হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit