মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সখীপুরে খাবার খেয়ে অচেতন দুই পরিবারের ৯ নারী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের সখীপুরে অচেতন হয়ে মা-মেয়েসহ দুই পরিবারের ৯ জন নারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে সখীপুর স্বস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। উপজেলার সাপিয়াচালা গ্রামে এ ঘটনা ঘটেছে। 

মা শাহিদা আক্তর (৪০), মেয়ে খাদিজা আক্তার(১৪), নুপুর আক্তার (১৫), ফালা খাতুন (৪৫), বাছিরণ আক্তার (৬০), আরজিনা আক্তর (২০), মল্লিকা আক্তার (২১), কুলসুম আক্তার (২২) ও রুজিনা আক্তারকে (১৭) সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসা দেওয়া হচ্ছে। ট্যাঙ্কির পানি পান করে অচেতন হয়েছে বলে ওই দুই পরিবারের দাবি।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালের খাবার খাওয়ার পর থেকেই বাড়ির নারীরা পর্যায়ক্রমে ঘুমিয়ে পড়ে। দীর্ঘক্ষণ ডাকাকাকির পরে কোনো সারা-শব্দ না করায় শাহিদার ছেলে আবু সাঈদ ও প্রতিবেশী সুবহান মিয়া তাদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. আব্দুল আহাদ বলেন, ধারণা করা হচ্ছে খাবারের সাথে চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছে। অচেতন হয়ে ভর্তি হওয়া সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি খুব দ্রুত সময়ে তারা সুস্থ হয়ে উঠবে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit