শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের খরচ কত জানেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : আগামী ৬ ফেব্রুয়ারি সিদ্ধার্থ-কিয়ারার চারহাত এক হবে। যদিও উৎসব শুরু আজ ৪ ফেব্রুয়ারি থেকেই। জয়সালমেরের সূর্যগড় হোটেলে গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। বহুচর্চিত হলেও একেবারে ব্যক্তিগত পরিসরেই বিয়ে করতে চান তারা। আমন্ত্রিতের তালিকায় তাই মাত্র ১০০-১২৫ জনের নাম। যাদের মধ্যে রয়েছেন পরিচালক করন জোহর, পোশাকশিল্পী মণীশ মালহোত্রা। তবে সবচেয়ে যা অবাক করতে পারে তা হল সূর্যগড় হোটেলের ব্যবস্থাপনা। নামেই হোটেল, আসলে নাকি প্রাসাদের মতো। তার কত ওলিগলি, প্রকোষ্ঠ যা এক দিনে দেখে শেষ করা যায় না। সেখানেই অতিথিদের থাকার বন্দোবস্ত রয়েছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে। এক এক রাতের জন্য কত খরচ পড়বে বিয়েবাড়ির?

বিয়ের ক’দিন স্যুইট আর হাভেলি মিলে এক এক রাতে ভাড়ার অংক কয়েক কোটি রুপি ছাড়াতে পারে। কারণ, সূর্যগড়ের সব থেকে সস্তার ঘরটির ভাড়াই ২০ হাজার রুপি। ১২৫ জন অতিথিকে আর নিশ্চয়ই যেমন তেমন ঘরে রাখবেন না তারা। 

এদিকে, স্যুইট এবং হাভেলির জন্য ১ লাখ ১০ হাজার রুপি করে খরচ পড়বে। সব মিলিয়ে ৪ তারিখ থেকে ৬ তারিখ, এই তিন দিনে বিয়েবাড়ির ভাড়া অংক কষে বের করা দুরূহ কাজ।

শোনা যাচ্ছে, কিয়ারার ‘কবীর সিং’-এর সহ-অভিনেতা শহিদ কাপুররও সস্ত্রীক উপস্থিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে। খবর, বিয়েতে নিমন্ত্রিতদের জন্য সূর্যগড় প্রাসাদে ব্যবস্থা করা হয়েছে ৮০টি বিলাসবহুল ঘরের। সঙ্গে অতিথিদের যাতায়াতের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়িও। যেগুলোর মধ্যে রয়েছে মার্সেডিজ, জ্যাগুয়ার, বিএমডব্লিউয়ের মতো নামীদামি গাড়ি। জোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় মজুত থাকবে এই গাড়িগুলো।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit