সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

মহিষের আক্রমণে আ.লীগ নেতাসহ আরও ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটিতে পাগলা মহিষের আক্রমণে আহত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান এবং একই এলাকার কিতাব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী ও রাত সাড়ে ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়।

এর আগে রোববার সকালে একটি পাগলা মহিষের আক্রমণে হাজেরা বেগম নামের এক নারী মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, রোববার সকালে লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে জনসাধারণের ওপর পাগলা মহিষটি আক্রমণ করে। এ সময় মহিষটির আক্রমণের শিকার হয়ে অন্তত ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

এদের মধ্যে ওইদিনই বিকাল ৩টার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে সোমবার রাতে হাসমত আলী এবং কিতাব আলী মারা যান।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৩/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit