বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

৫ বছরের বড় নোরা ফাতেহির সঙ্গে শাহরুখপুত্রের প্রেমের গুঞ্জন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ও আইটেম গার্ল’খ্যাত সুন্দরী নোরা ফাতেহির সম্পর্কের গুঞ্জন এখন বলিউড পাড়ায়। কানাঘুষো চলছে, ২৫ বছর বয়সী আরিয়ান ৫ বছরের বড় নোরা ফাতেহির (৩০) প্রেমে হাবুডুবু খাচ্ছেন! খবর টাইমস অব ইন্ডিয়ার

সম্প্রতি একটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। তবে এবারই প্রথম নয়, আজকাল নাকি বিভিন্ন সময় একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা- এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। নোরার একটি সেলফিতে দেখা যায়, দুই নারীর সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। সেখানকার এক নারী আরিয়ানের সেলফিতে ধরা দিয়েছেন। দুটি ছবি একই জায়গায় তোলা।

এসব ছবির ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, ‘সম্প্রতি আরিয়ানের সঙ্গে ঘুরতে দেখা গেছে নোরা ফাতেহিকে। শুধু তাই নয়, একসঙ্গে ডিনারও করেছেন তারা। নতুন বছর উপলক্ষে দুবাইতে পার্টির আয়োজন করেছিলেন আরিয়ান। তাতেও যোগ দিয়েছিলেন নোরা ফাতেহি।’ এরপর থেকে দুইয়ে দুইয়ে চার মেলান নেটিজেনরা। 

যদিও নেটিজেনদের একাংশের দাবি- ‘একসঙ্গে ছবি তুললেই কেউ সম্পর্কে জড়ান না। এই ছবি কোনোভাবেই প্রমাণ করে না তারা প্রেম করছেন।’ আরিয়ানের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় নোরা ফাতেহি। ভারতের প্রথম সারির অধিকাংশ সংবাদমাধ্যম এ জুটির প্রেমের গুঞ্জনের খবর প্রকাশ করেছে। তবে এই গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত কেউ-ই মুখ খুলেননি।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৩/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit