শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ! মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়, জর্দার কৌটা যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের ‘খেইবার শেকান’ মা না হয়েও জন্ম সনদে নাম অন্তর্ভুক্তি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট

তিন হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় তিন হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ব্যবস্থা করছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০৩০ থেকে ২০৪০ সালের ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েনের লক্ষ্য নিয়েছে দেশটি। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে শনিবার টোকিওভিত্তিক সংবাদ সংস্থা কিয়োডো এ তথ্য জানিয়েছে।

কিয়োডো বলছে, জাপান সরকার ২০৩০-এর দশকের প্রথম দিকে দুই হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র স্থাপন করতে চাইছে। এ ছাড়াও ২০৩৫ সালের মধ্যে উত্তর কোরিয়া এবং চীনের কিছু অংশে পৌঁছতে একটি তিন হাজার কিলোমিটার দূরত্বের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চাইছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মাসে জাপান সবচেয়ে বড় সামরিক বৃদ্ধি উন্মোচন করেছে। দেশটি ৩২০ বিলিয়ন ডলারের পরিকল্পনার অংশ হিসেবে চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র কিনবে এবং টেকসই সংঘাতের জন্য প্রস্তুতি নিবে। আঞ্চলিক উত্তেজনা এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে যুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ায় এসব পদক্ষেপ নিচ্ছে জাপান।

সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit