শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা রোমান ভূঁইয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ Time View
সাভার প্রতিনিধি : ঢাকা জেলায় আবারও ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ তরুণ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার উপজেলা আশুলিয়ার ব্যবসায়ী তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া।শনিবার সকালে  ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ তরুণ করদাতা হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া। এর আগে বুধবার সকাল ১১টায় ঢাকা অফিসার্স ক্লাবে তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা ম্মারক প্রদান করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

এসময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি মাননীয় অর্থ মন্ত্র আ হ ম মোস্তফা কামাল ও বিশেষ অতিথি হিসেবে মাননীয় শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি) এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন উপস্তিত ছিলেন। তানভীর আহম্মেদ রোমান ভূইয়া সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকার মোঃ ছফিল উদ্দিন ভূঁইয়া ও তছিমন্নেছা দম্পতির তৃতীয় সন্তান। রোমান ভূঁইয়া বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী।
এবিষয়ে শ্রেষ্ঠ করদাতা তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া বলেন, ব্যবসা বড় হতে থাকলেও কখনই কর ফাঁকি দেয়ার চিন্তা মাথায় ঢোকেনি। ব্যবসা শুরুর পরের বছর থেকে আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসা যত এগিয়েছে, কর দেয়া ততই বাড়িয়েছি। ২০১৬ সালে ঢাকা জেলায় প্রথম সেরা করদাতা হিসেবে সম্মননা পাই। এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ এবং সর্বশেষ ২০২২ সালেও সেরা করদাতা নির্বাচিত হলাম। আমি মনে করি, রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিৎ নয়। কখনই সম্পদের হিসাব গোপন রাখা উচিৎ নয়।

কিউএনবি/ অনিমা/৩১.১২.২০২২/দুপুর ২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit