শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ  আশুলিয়ায় মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্বোধন নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার মাটিরাঙ্গায় নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা। মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান?

পৌষের সকালে রাজধানীতে বৃষ্টি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : “বিন্দু বিন্দু শিশির কণা সবুজ ঘাসের পরে,
ঝিকি মিকি মুক্তা হেসে মনটা পাগল করে।
দিকে দিকে ঠাণ্ডা বাতাস জাগায় শীহরণ,
সরিষা ফুলে মৌমাছি করে মধু আহরণ।” 
প্রকৃতিতে এমনই শীতের আবহাওয়া চলছে। কিন্তু এরই মাঝে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় ধরা দিলো বৃষ্টি।

এদিন সকাল সোয়া ৬টার পর রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। একারণে শীত বেশি অনুভূত না হলেওস্বাভাবিক কর্মে ব্যাঘাত ঘটিয়েছে।

বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশা খানিকটা বেড়ে গেছে। সড়কে পথ চলতে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে হয়।

বৃষ্টির পূর্বাভাস কয়েকদিন আগে থেকেই দিয়ে আসছিল আবহাওয়া অফিস। সোমবার রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদেরা বলছেন, এই বৃষ্টিতে শীতের অনুভূতি আরো বাড়বে। মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সে সময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে।

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আরও দুইদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit