রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর ১১তম সম্মেলন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ Time View
সাভার প্রতিনিধি : ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ) এর ১১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ) একটি সুসংগঠিত, দক্ষ, শক্তিশালী, স্বনির্ভর, দূরদর্শী, দায়িত্বশীল, গণতান্ত্রিক, টেকসই সংগঠনে পরিণত হয়েছে যা গার্মেন্টস শিল্পে শ্রমিকদের জীবনমান, সামাজিক নিরাপত্তা ও শিল্প সম্পর্ক উন্নয়নে অবদান রাখছে। রোবার বিকাল ৩টায় রাজধানী ঢাকার ১৫/২ তোপখানা রোড এলাকায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খাঁন। অনুষ্ঠানের উদ্বোধন করেন (ইউএফজিডব্লিউ) এর সভাপতি ও জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোঃ কাউসার আহমেদ পলাশ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টের উপর আলোচনা করেন অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।ধন্যবাদ জ্ঞ্যাপন ও শোক প্রস্তাব পেশ করেন ইউএফজিডব্লিউ এর যুগ্ম সম্পাদক শেহেলী আফরোজ লাভলী। প্রধান অতিথি বলেন,গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যের পাশাপাশি শিল্পকে টিকিয়ে রাখার দ্বায়িত্ব পালন করার জন্য শ্রমিক নেতা ও শ্রমিকদের প্রতি আহবান রইল। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে উন্নয়নের রূপকার জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যাজননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সাথে সাথে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সকল নেতাকর্মীদের সততা ও দক্ষতার সাথে শিল্প ও শ্রমিকদের পাশে দাড়ানোর আহবান রইল। এছাড়াও তিনি ভবিষ্যতেও শ্রমিকদের মজুরী বৃদ্ধিসহ সকল দুঃখ কস্টে শ্রমিকদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি কাউসার আহমেদ পলাশ শ্রমিকদের ন্যায়সংগত দাবী আদায় ও অধিকার প্রতিষ্ঠার লড়াইকে তীব্রতর করার জন্য সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুন নাহার ভূইয়া এম.পি, এবং শ্রম ও কর্ম সংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মোঃ রাসেদুর আলম রাজু, আইবিসির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহম্মেদ রতন, আইবিসি নেতা জেড এম কামরুল আনাম, মোঃ আমিনুল হক আমিন, মোঃ রুহুল আমিন, মোঃ তৌহিদুর রহমান, মোঃ সালাউদ্দিন স্বপন, মোঃ বাবুল আক্তার, গার্মেন্টস সমন্বয় পরিষদের নেতা মোঃ আবুল হোসাইন,  লিমা ফেরদৌস, মোঃ মোকলেস মাস্টার, সুলতানা বেগম, মোঃ সরোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ইমন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ সম্মেলনে কাউসার আহমেদ পলাশকে সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলমকে কার্যকরী সভাপতি, মোঃ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাহাদাত হোসেন সেন্টুকে অর্থ সম্পাদক করে ইউএফজিডব্লিউ এর ৩০সদস্যের কার্যকরী কমিটি নির্বাচন করা হয়। নব নির্বাচিত কমিটির নাম পরিচয় করে দেন নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম। নব নির্বাচিত কমিটিকে সম্মেলনে উপস্থিত সকলে অভিনন্দন জানিয়ে বরন করেন।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit