সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

কাকরাইলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কাকরাইলের সড়ক দুর্ঘটনায় ওলিউল্লাহ মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার (২২ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে কাকরাইল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, কাকরাইল মসজিদ আইডিইবি ভবনের সামনের রাস্তায় কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হন ওই ব্যক্তি। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ ছিল। ব্যাগের ভিতরে একটি মুঠোফোন পাওয়া গেছে। স্বজনদের সঙ্গে কথা বলে তার নাম জানা গেছে। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নোয়াগাও গ্রামে। তাবলিগ জামাতের সঙ্গে কাকরাইল মসজিদে এসেছিলেন তিনি।

এসআই জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা চাঁদপুর থেকে ঢাকায় আসছেন। পরে বিস্তারিত জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit