বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

মাটিরাঙ্গাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন  গোমতি ইউনিয়নের ০৩নং ওয়ার্ড গড়গড়িয়া রং মিয়া সর্দার পাড়াস্হ ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আবু হানিফ প্রকাশ নয়ন (৩৫) কে তার  বসতঘর থেকে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর ২০২২ ইং)রাত ১টার দিকে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) কাজী  হুমায়ুন কবীর এর নেতৃত্বে  সঙ্গীয় ফোর্সের সহায়তায়  থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সি আর মামলা নং ১৭/২০১৮ সংক্রান্তে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আবু হানিফ প্রকাশ  নয়ন (৩৫) কে তার  বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি আদালতে আসামীর বিরুদ্ধে তার ছোট্র স্ত্রীর দায়ের করা  সি আর মামলা নং ১৭/২০১৮ সংক্রান্তে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আবু হানিফ প্রকাশ  নয়ন।গ্রেপ্তারকৃত আসামি মোঃ আবু হানিফ প্রকাশ  নয়ন, গোমতি ইউনিয়নের ৩নং ওয়ার্ড গড়গড়িয়া রং মিয়া সর্দার পাড়া এলাকার মো:রফিক মিয়ার ছেলে।মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান গ্রেফতারকৃত আসামি মোঃ আবু হানিফ প্রকাশ নয়নকে বিধি মোতাবেক থানা হাজতে রাখা হয়েছে এবং যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/দুপুর ২.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit