সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

পুতিন-শাহবাজকে প্রিন্স সালমানের ফোন, হলো যে আলোচনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফোনালাপের শুরুতে পুতিন ‘বন্দি বিনিময় প্রক্রিয়ার সাফল্যে  সক্রিয় এবং গুরুত্বপূর্ণ অবদানের জন্য’ প্রিন্স সালমানকে ধন্যবাদ জানান।

পুতিন সাংহাই কো-অপারেশন সংস্থায় সৌদি আরবের যোগদানকে একটি সংলাপ অংশীদার হিসেবে উল্লেখ করেছেন। সংস্থার কাজে সৌদি আরবের সক্রিয় অবদানের বিষয়টিও উল্লেখ করেছেন পুতিন। 

ফোনে দুই নেতা দুই দেশের মধ্যে সহযোগিতার নানা দিক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে, পুতিনকে ফোন করার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেন প্রিন্স সালমান।  এ সময় শাহবাজ শরিফ সৌদি জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন জানান এবং দেশটির আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। 

পাকিস্তানের বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়া  ও জনগণকে ক্রমাগত সহায়তার জন্য রিয়াদকে ধন্যবাদ জানান শাহবাজ শরিফ।

তারা দুই দেশের মধ্যে সহযোগিতার নান দিক এবং সহযোগিতা বিকাশের উপায়গুলো পর্যালোচনা করে।
 

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit