বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়ালো, মৃত্যু ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : দেশে করোনাভাইরাস শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। বৃহস্পতিবার করোনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিনও একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৭৮ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১১ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৭১ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৭৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit