সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

আখাউড়ায় বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোতাহার হোসেন খান হাসানের ইন্তেকাল

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী, গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মোতাহার হোসেন খান হাসান বুধবার বিকেলে নিজ বাড়িতে স্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করেন..ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মরহুম হাসান মাস্টারের চাচাতো ভাই ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন খাঁন জানান, বুধবার বিকেল থেকেই তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন, পরে তাকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বড়দের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আখাউড়া পৌর শহরের কলেজ পাড়ায় তার প্রতিষ্ঠিত আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গ্রিনভিলি স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবকদের মাঝেও ছড়িয়ে পড়ে শোকে ছায়া।মরহুম হাসান মাস্টার লেখাপড়া শেষ করে জীবিকার তাগিদে কয়েক বছর প্রবাসে ছিলেন, দেশে এসে কয়েক বছর ঢাকা বিএসবি বিএসবি ফাউন্ডেশন এ দায়িত্ব পালন করেন। পরে আখাউড়ায় নিজে গ্রিনভিলি স্কুটি প্রতিষ্ঠা করে। শুরু থেকে আজ পর্যন্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া অর্জনে বিদ্যালয়টি বিশেষ ভূমিকা রাখছে জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা।

বৃহস্পতিবার বাদ আছর দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, জনপ্রতিনিধি, সাংবাদিক,  সুশীল সমাজের লোকজন সহ হাজারো মুসল্লী অংশগ্রহণ করে।তার মৃত্যুতে কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। এসময় বিশিষ্ট ব্যক্তিরা মরহুম হাসান মাস্টারের বর্ণিল জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। 

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit