বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শেরপুরে বৃদ্ধের কান্ড ২ বছরের শিশুকে ধর্ষণ

আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ Time View

আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে উপজেলার শেরুয়া দহপাড়া গ্রামে দুই বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় গত রোববার রাতে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ আব্দুল আজিজকে (৬০) আটক করেছে।মামলা সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের শাহজামাল ও তার স্ত্রী মোছাঃ আছমা বেগম (৩২) মোঃ আব্দুল আজিজের বাড়ী সংলগ্ন জনৈক মোঃ আবু সাঈদ এর ধানের চাতালে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে তার ২ বছরের শিশু কন্যাকে নিয়ে চাতালে কাজ করতে যায়।

শিশুটি চাতালের পাশে বসে খেলাধুলা করছিল। এমন সময় একই গ্রামের মৃত মফিজ উদ্দিন ছেলে মোঃ আব্দুল আজিজ দুপুর পৌনে ২ টার দিকে মেয়েটিকে ফুসলাইয়া তার বাড়ির মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি কান্না ব্যাথায় চিৎকার দিলে মা আসমা বেগম ঘটনাস্থলে গিয়ে আব্দুল আজিজকে ঘরের মধ্যে দেখতে পান। পরে ১৮ সেপ্টেম্বর রোববার রাতে মা আসমা বেগম বাদী হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানার এসআই রবিউল ইসলাম আব্দুল আজিজ কে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার জানায়, আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ এর ১ ধারা মোতাবেক মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০.০৯.২০২২/বিকাল ৩.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit