বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

অস্ট্রেলিয়ায় সফল হতে যা করতে হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আয়োজক অস্ট্রেলিয়া। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল তারকা পেসার মিচেল জনসন। অস্ট্রেলিয়ার কন্ডিশনে গতি অনেক বড় ব্যাপার। কিন্তু সব সময় যে গতিই সাফল্য এনে দেয় তা মনে করেন না জনসন। দুইবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়া এই পেসার বললেন- বোলিং করতে হবে জুটি বেঁধে।

তিনি বলেন, পেস বোলারদের ১৪৫ এর বেশি গতিতে বল করতে হবে। কেউ যদি ১৪৫ কিমির বেশি গতিতে বল করতে পারে, একই গতিতে বল করার জন্য আরেকজনকে দরকার নেই। প্রয়োজন এমন বোলারের যারা পরস্পরকে সহায়তা করবে, একসঙ্গে কাজ করবে। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লেজেন্ডস লিগে অংশ নিতে ভারত সফরে রয়েছেন জনসন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ী বোলার জনসন বলেন, অস্ট্রেলিয়ায় সফল হতে হলে নিশ্চিতভাবে তিনজন ফাস্ট বোলার খেলাতে হবে, কিছু কিছু কন্ডিশনে সম্ভব হলে চারজন, যেমন পার্থে। আমার ধারণা, প্রত্যেক দলের এমন পরিকল্পনা আছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit