বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

আ.লীগ সরকারের পতনের দিন বাড়ি ফিরব : খসরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্কনিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হবে সেদিন বাড়ি ফিরে যাব। রাস্তায় নেমেছি হয়তো জীবন দিয়ে যাবো, নয়তো বেঁচে থাকলে দেশকে মুক্ত করে ছাড়ব।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগের হাতে একটাই অপশন ভয়-ভীতি সৃষ্টি করে ক্ষমতা দখল করা। আমাদের কোনো ভয়-ভীতি নেই, আমরা এগুলো পার হয়ে চলে এসেছি। রাস্তায় নেমে গেছি এখন রাজপথে ফয়সালা হবে, আমরা কেউ ফিরে যাব না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ জেগেছে, তারা শপথ নিয়েছে এ সরকারকে উৎখাত করার। গুলি আসুক, লাঠি আসুক কেউ পেছনে ফিরে যাব না। এটিই আজকের শপথ।

বিএপির এই নেতা বলেন, বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশকে ফেরত আনতে হবে।

ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা ফজলুল হক মিলন প্রমুখ।

বিপুল/১৬.০৯.২০২২/ রাত ১১.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit