শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

এখন যুদ্ধের সময় নয়, পুতিনকে মোদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ Time View

ডেস্কনিউজঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ‘এখন যুদ্ধের সময় নয়।’ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সাইড লাইন বৈঠকে এমনটিই বলেন তিনি। খবর রয়টার্স

বর্তমান বিশ্বে চলমান সংকটের কথা স্মরণ করে দিয়ে মোদি বলেন, ‘বর্তমানে বিশ্ব খাদ্য, সার, জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। তাই এখন যুদ্ধের সময় নয়।’

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন মোদি-পুতিন। গত ২৪ ফেব্রিয়ারি ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন ৮ মাসে গড়িয়েছে।

অন্যদিকে পুতিন মোদিকে জানান, তিনি ইউক্রেনে সংঘাতের যত তাড়াতাড়ি সম্ভব অবসান চান, যা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। সেইসঙ্গে তিনি ইউক্রেনে সংঘাত নিয়ে ভারতের উদ্বেগের ব্যাপারটি বুঝেছেন।

দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলেছেন এই দুই নেতা। এদিকে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ভারত প্রকাশ্যে রাশিয়ার কোনো সমালোচনা করেনি।

কিউএনবি/বিপুল/১৬.০৯.২০২২/ রাত ১১.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit