সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

ফখর, খুশদিল, আসিফরা বাদ পড়তে পারেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি পাকিস্তানের চার তারকা ব্যাটসম্যান বাবর আজম, ফখর জামান, খুশদিল শাহ ও আসিফ আলি। দলের এই চার তারকা ব্যাটসম্যানের বাজে পারফরম্যান্সের কারণে বোলিং নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেও শেষপর্যন্ত এশিয়া কাপ নিয়ে বাড়ি ফিরতে পারেনি পাকিস্তান। 

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় দল ঘোষণা করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির। কিন্তু এশিয়া কাপের ফাইনালে হারের পর তাদের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়।

মুলতানে চলমান জাতীয় টি-টোয়েন্টি চলাকালীন, প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম তার সহ-নির্বাচকদের সাথে বসে ফাইনাল ম্যাচ দেখেছিলেন এবং ফখর জামান, খুশদিল শাহ, আসিফ আলিসহ কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাতেই অনুমেয় বিশ্বকাপে বাদ পড়তে পারেন এসব তারকা ক্রিকেটার। 

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit