শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার-০১

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিব হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত কিশোর রাকিব হোসেন উপজেলার একডালা ইউপির তেঘর গ্রামের মৃত মঞ্জুরের ছেলে বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক এক ব্যক্তির চার বছর বয়সী শিশু কন্যা গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিল।

এ সময় কিশোর রাকিব হোসেন ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে পাশের এক জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এমতাবস্থায় ওই শিশু কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রাকিব সেখান থেকে পালিয়ে যায়। ভূক্তভোগী শিশুর মা জানান, এ ঘটনায় আমি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছি। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই শিশুর মা বাদি হয়ে গত বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায় আসামি রাকিবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit