বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ: প্রবাসীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৪৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীেঞ্জের চরফকিরা ইউনিয়নে বিয়ের প্রলোভনে তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে এক মালেশিয়া প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আশিকুর রহমান আশিক (২৩) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জাগিদার বাড়ির ছানা উল্যার ছেলে। গতকাল শনিবার (২৭ আগস্ট) সকালে এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে চারজনকে আসামিকে করে নারীও শিশু নির্যাকন দমন আইনে মামলা দায়ের করেন। 

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভিকটিম তার খালার বাসায় ৬-৭ বছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করে। অভিযুক্ত আশিক মালেশিয়া প্রবাসী। ৪ বছর আগে তার মা-বাবা ভিকটিমসহ তার পরিবারকে জানায় তাদের ছেলে মালেশিয়াতে একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। তাকে ওই মেয়ের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য সাহায্য করতে হবে। তখন তরুণী তাদের কথা সরল মনে বিশ্বাস করে তার মা-বাবার মাধ্যম্যে তার সাথে মোবাইলে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে আশিক তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তরুণী রাজি হয়। গত ১৮ আগস্ট সে মালেশিয়া থেকে দেশে আসে।

একপর্যায়ে গত ২৩ আগস্ট রাত ১১টার দিকে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর তার খালার বাড়িতে কেউ না থাকার সুবাধে বিয়ে করে আশ্বাস দিয়ে দুই দিন তাকে ধর্ষণ করে। তারপর তাকে নির্যাতিতা তরুণী বিবাহের জন্য বললে সে বিভিন্ন অজুহাতে তালবাহানা করে।  এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত যুবকসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit