রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

ডেস্কনিউজঃ ফিলিপাইনের রাজধানীতে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনায় ওই শহরের সাবেক মেয়রসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

স্থানীয় পুলিশ জানায়, এদিন অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা একটি সমাবর্তন অনুষ্ঠানের জন্য সমবেত হয়েছিলেন। সেখানে মেয়ের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলীয় লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগে। এসময় এক বন্দুকধারীর গুলিতে ফুরিগের পাশাপাশি এক নিরাপত্তাকর্মী এবং অজ্ঞাত আরেক ব্যক্তি নিহত হন।

দেশটির পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, রবিবার ওই হামলার ঘটনা ঘটে। নিহত সাবেক মেয়ের সমাবর্তনে যোগ দিতে আতেনেও ডি ম্যানিলা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন। আতেনেও দে ম্যানিলা ফিলিপাইনের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি।

সিটি পুলিশের প্রধান রেমাস মেদিনা জানান, ফুরিগেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই গুলি চালায় হামলাকারী। সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাম্পাসের নিরাপত্তা সদস্যদের গুলিতে আহত হন এবং গাড়িতে কিছুক্ষণ ধাওয়া করার পরে গ্রেফতার হয়েছেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কিউএনবি/বিপুল/২৪.০৭.২০২২/রাত ১০.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit